মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গনে সুপারী চুরির কৈফিয়ত চাওয়ায় বাবাসহ দুই মেয়েকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন পাতিলাসাঙ্গন গ্রামের চনু মিয়া (৫৫), আয়শা বেগম (১৮), রাশেদা বেগম(১৬)। কুপিয়ে আহত করার বিষয়টি সাগরনাল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার শরফ উদ্দিন ও ইউপি সদস্য প্রার্থী শাহরিয়ার মাহবুব নিশ্চিত করেছেন। ঘটনাটি শনিবার (৩০ অক্টোবর) ভোরে ঘটেছে বলে জানা যায়।
কুপিয়ে আহত করার অভিযোগে একই গ্রামের আব্দুল হাসিমের ছেলে কয়েস মিয়া (৪০) ও তার ভাই শামীম আহমদের (৩৫) বিরুদ্ধে থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।
জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, এ বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি। পরিবারের লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



