বালাগঞ্জ উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত (নৌকা) প্রতীকের চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে।।
মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন ১৭ অক্টোবর রবিবার বিকেলে পৃথকভাবে সংশ্লিট ইউনিয়নের রিটার্নিং অফসারের নিকট মনোনয়ন পত্র দাখিল করা হয়।
পৃথকভাবে মনোনয়ন পত্র দাখিল কালে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব সফিকুর রহমান চৌধুরী সাংগঠনিক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার, সদস্য মোঃ আবদাল মিয়া, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান মোঃ আনহার মিয়া।বালাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সামছ উদ্দিন সামস।
আওয়ামীলীগ মনোনীত ( নৌকা) প্রতীকের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলকারিদের মধ্যে
৩ টি ইউনিয়ন পরিষদে নবাগত আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা হলেন সদর ইউপিতে মোঃ জুনেদ মিয়া, দেওয়ান বাজার ইউপিতে ছহুল এ মুনিম,পুর্ব পৈলনপুর ইউপিতে মো. শিহাব উদ্দিন।
গত ইউপি নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে বোয়াজুগ ইউপিতে মোঃ আনহার মিয়া, পশ্চিম গৌরীপুর ইউপিতে হাজি মো. আমিরুল ইসলাম মধু ও পূর্ব গোরী পুর ইউপিতে হিমাশু রঞ্জন দাস চেয়ারম্যান পদে প্রদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিলেন ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



