সিলেটের বালাগঞ্জে ত্রাণ নিয়ে যাওয়ার পথে নৌকা ডুবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মুনিম, উপজেলা প্রশাসনের কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, বালাগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াবর আলী মুন্না ও স্বেচ্ছাসেবক লীগ নেতা ইকবাল আহমদ।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে সরকারি ত্রাণ নিয়ে যাচ্ছিলেন ইউপি চেয়ারম্যানসহ অন্যরা। খাশিপুর এলাকায় পৌঁছালে নৌকাটি ডুবে যায়। এতে নৌকার সব ত্রাণসামগ্রী পানিতে তলিয়ে যায়। এ সময় নৌকায় থাকা ১০ জনকে উদ্ধার করেন স্থানীয় লোকজন। পরে আহত অবস্থায় ইউপি চেয়ারম্যানসহ চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজিনা আক্তার বলেন, আহতরা সুস্থ রয়েছেন। নৌকায় প্রায় দেড় টন খাদ্যসামগ্রী ছিল। নৌকা উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



