কুমিল্লার ঘটনার প্রেক্ষিতে মৌলভীবাজারের কুলাউড়ায় পাঁচটি পূজামন্ডপে তান্ডব চালিয়ে হামলা ভাঙ্গচুরসহ দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলা প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
শনিবার বিকেল পাঁচটায় কুলাউড়া শহরের শহীদ মিনার চত্বরে পূজা উদযাপন পরিষদ এ সমাবেশের আয়োজন করে।
কুলাউড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক গৌরা দে, পূজা পরিষদের উপজেলা কমিটির সহ-সভাপতি অরুণাভ দে প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে গত ১৩ অক্টোবর রাতে কুলাউড়ার কর্মধা ইউনিয়নের আসকরাবাদ চা-বাগান, রাজানগর চা-বাগান ও নলডরি দূর্গামন্দিরে কিছু দুস্কৃতকারী মিছিলসহ এসে হামলা-ভাঙচুর ও অগ্নি সংযোগ করে দূর্গাপূজা পন্ড করে দেয়। এছাড়া ১৪ অক্টোবর সন্ধ্যায় মীরশংকর ও শ্রীপুর এলাকায় দুটি মন্ডপে হামলা ও ভাঙ্গচুর করা হয়েছে।
বক্তারা পূজা মন্ডপে নেক্কারজনক হামলায় জড়িতদের চিহ্নিত করে প্রকৃত অপরাধী ও তাদের মদদ দাতাদের দ্রুত গ্রেফতারের ও শাস্তির দাবি জানান।
পুলিশ সূত্রে জানা যায়, কর্মধা এলাকার তিনটি পূজা মন্ডপে হামলা-ভাঙচুরের ঘটনায় সেই মন্ডপ কমিটিগুলো কুলাউড়া থানায় তিনটি মামলা দায়ের করেছেন।
কুলাউড়ার নলডরি মন্ডপে ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফয়েজ (৩৫) নামে এক যুবককে শনিবার বিকেল গ্রেফতার করেছে পুলিশ। আটক যুবকের বাড়ি কর্মধা ইউনিয়নের পূর্ব ফটিগুলি গ্রামে।
কুলাউড়া থানার ওসি বিনয় ভূষন রায় বলেন, গ্রেফতারকৃত ফয়েজের বিরুদ্ধে বিজিবির ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপর মামলার আসামিদের আটকের চেষ্টা চালানো হচ্ছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



