মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে মারা গেছেন প্রতিবেশী রতিরাম নায়েক (৪০) নামে এক চা শ্রমিক।
গত বুধবার (২০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শমশেরনগর ইউনিয়নের ডবলছড়া চা বাগানে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ২ সহোদরকে আটক করেছে।
পুলিশ জানায়, ওই চা বাগানের দর্গানা অলমিক ও তার ভাই সুশীল অলমিকের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া বাঁধে। সেই ঝগড়া থামাতে গেলে দর্গানার হাতে থাকা দা দিয়ে পার্শ্ববর্তী বাড়ির রতিরাম নায়েকের মাথা ও মুখে উপর্যুপরি কোপ দেন। এতে থাকলে ঘটনাস্থলেই মারা যান রতিরাম নায়েক।
খবর পেয়ে রাতেই শমশেরনগর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতারের মর্গে পাঠায়। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ অভিযুক্ত সুশীল অলমিককে আটক করে।
পরে ডবলছড়ার দুর্গম এলাকা থেকে দর্গানা অলমিককে হত্যায় ব্যবহৃত দাসহ আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় রতিরাম নায়েকের ভাই রাজু নায়েক বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন।
শুক্রবার (২২ জুলাই) মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের ভাই বাদী হয়ে থানায় মামলা দিয়েছেন। অভিযুক্ত দুই সহোদরকে ঘটনায় ব্যবহৃত দাসহ আটক করা হয়েছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



