সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে নিখোঁজ হওয়া এক তরুণীকে উদ্ধার করেছে থানা পুলিশ।
জানা যায়, গত ২৮ মে শনিবার সকাল ৭টার দিকে জগন্নাথপুর পৌরসভার কেশবপুর এলাকায় বসবাসরত সুজন মিয়ার মেয়ে মুক্তা বেগম (১৬) নিখোঁজ হন।
তারা জামালগঞ্জ উপজেলার ভিমখালী ইউনিয়নের কলতা গ্রামের স্থায়ী বাসিন্দা।
এ ঘটনায় তরুণীর বাবা মো. সুজন মিয়া মেয়েকে উদ্ধারের জন্য জগন্নাথপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পরে গোপন সংবাদের ভিত্তিতে রোববার জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার এসআই মো. জিন্নাতুল ইসলাম তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল সুনামগঞ্জ সদর এলাকা থেকে ঐ তরুণীকে উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করেন।
ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন থানার সেকেন্ড অফিসার এসআই মো. জিন্নাতুল ইসলাম।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



