কুলাউড়া উপজেলার চাতলাপুর এলাকায় বসত ঘর লেপন করতে পাহাড়ি ছড়ার পারের টিলার নিচের সাদা মাটি সংগ্রহকালে মাটির ধসে নারী চা শ্রমিক শেফালী বাউরি (৪৮) মৃত্যু হয়েছে।
বুধবার (৯ ফেব্রুয়ারী) বুধবার দুপুর দেড়টায় চাতলাপুর ৬নং বাউরি টিলার কড়ইতল এলাকায় এ ঘটনা ঘটে। শেফালী বাউরি টিলার চনু বাউরির স্ত্রী।
চাতলাপুর চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি সাধন বাউরী জানান, নারী চা শ্রমিকরা পাহাড়ি ছড়ার পারের টিলার নিচ থেকে সাদা মাটি ঘর লেপার জন্য আনতে যান। পাহাড়ি ছড়া পারের টিলার নিচ থেকে সাদা মাটি সংগ্রহ করছিলেন। এ সময় টিলায় ধ্বসে মাটি চাপা পড়েন। পরে চা শ্রমিকরা এসে মাটি সরিয়ে তাকে উদ্ধার করে চাতলাপুর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে।
শরীফপুর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিণয় ভূষন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



