খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি, বিদেশে সু-চিকিৎসার দাবি ও ৩০ নভেম্বর মঙ্গলবার দুপুর ২টায় রেজিষ্টারী মাঠে বিএনপির সিলেট বিভাগীয় প্রতিবাদ সমাবেশ সফল করতে রবিবার নগরীতে লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারনা করেন জেলা স্বেচ্ছাসেবক দল।
জিন্দাবাজার পয়েন্ট থেকে শুরু হয়ে জল্লারপাড় রোড হয়ে তালতলা পয়েন্ট পর্যন্ত লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি (সিলেট বিভাগ) কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, আবু আহমদ আনসারী, ইমাম উদ্দিন, রুনু আহমদ, সৈয়দ সরওয়ার রেজা, রজব আহমদ, জাহাঙ্গির মিয়া, জেলা আহবায়ক কমিটির সদস্য আক্তার আহমদ, মাসুদ আহমদ কবির, মালেক আহমদ, মালেক বক্স, আলতাফ হোসেন টিটু, সালেক আহমদ, জাহেদ আহমদ, কৃষ্ণ ঘোষ, ফারুক আহমদ,এনামুল হক, আশিকুর রহমান প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



