সিলেট শহরতলীর টুকেরবাজার পীরপুর গ্রামে একই বাড়ির তিনটি ঘর আগুনে পুড়েছে।
বুধবার (২৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দুলাল মিয়া।
তিনি জানান, দমকল বাহিনীর ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১০ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ এখন কিছু বলা যাচ্ছে না।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



