নিখোঁজের দুই দিন পর সুরমা নদী থেকে রুমানা বেগম (৩৭) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ নভেম্বর) বেলা ২ টার দিকে নগর দক্ষিণ সুরমার কানিশাইল সুরমা নদীতে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা বলেন, মরদেহটি পানিতে ভাসতে দেখে এসএমপির দক্ষিণ সুরমা থানায় খবর দিলে দমকল বাহিনীর সহযোগীতায় মরদেহ উদ্ধার করে পুলিশ।
রুমানা বেগম অর্ণব-৩০ মিরের ময়দানের বাসিন্দা আব্দুল হামিদের স্ত্রী।নিহত চাচাতো ভাই আকবর হোসেন মরদেহ শনাক্ত করেন।
সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বাংলানিউজকে বলেন, শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে রুমানা বেগম নিখোঁজ হন। অনেক খোঁজাখুজির তার সন্ধান না পেয়ে কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরী (নং-২০৬৪) করেন রুমানার স্বামী আব্দুল হামিদ।
স্থানীয়দের দেখানো মতে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে জানিয়ে সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই নারী মানসিক প্রতিবন্ধি ছিলেন, এমনটি উল্লেখ করে কোতোয়ালি থানায় নিখোঁজের সাধারণ ডায়েরীতে উল্লেখ করা হয়। এরপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



