দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। প্রাণীর প্রতি তার অন্যরকম এক ভালোবাসা রয়েছে। কম বেশি সবারই এটা জানা। এবার প্রাণীপ্রেমী হিসেবে স্বীকৃতি পেলেন এই অভিনেত্রী। ‘প্রাণবিক বন্ধু’ সম্মাননায় ভূষিত হয়েছেন। জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে গত শনিবার এক অনুষ্ঠানে জয়ার হাতে তুলে দেয়া হয় এই পুরস্কার। প্রাণবিক তারকা বিভাগে এই সম্মাননা পেয়েছেন তিনি। জয়াসহ মোট ১১ জনকে দেয়া হয়েছে প্রাণবিক বন্ধু পুরস্কার।
অন্যরা হলেন- মো. আবু বকর সিদ্দিক (পথপ্রাণী উদ্ধারকর্মী), পথে পথে প্রাণ রক্ষায় রাজশাহীর সুধা রানী এবং ঢাকার প্রেসী পুষ্পিতা সরকার। প্রাণবিক প্রাণী চিকিৎসক ডা. ফাতিহা ইমনুর ইমা, গণমাধ্যমে প্রাণবিকতায় প্রবীর কুমার সরকার, ভেটেরিনারি শিক্ষা ও চিকিৎসায় প্রফেসর নীতিশ চন্দ্র দেবনাথ, জনস্বাস্থ্য ও পথপ্রাণী রক্ষায় বেনজীর আহমেদ, প্রাণবিক বন সংরক্ষক মোল্যা রেজাউল, প্রাণবিক নগর পিতা আতিকুল ইসলাম এবং বিশেষ মরণোত্তর সম্মাননা রেশাদ কামাল। গত ৪ঠা অক্টোবর বিশ্ব প্রাণী দিবসে পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন ‘প্রাণবিক বন্ধু’ শীর্ষক বিশেষ সম্মাননা পুরস্কার ঘোষণা করে। উল্লেখ্য, এদিকে এই পুরস্কার গ্রহণের আগের দিন অবধি যুক্তরাষ্ট্রে ছিলেন জয়া। আর ফিরেই এরকম একটি সম্মাননা হাতে পেলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



