পাকিস্তানের বিপক্ষে তিন টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সোমবার বেলা ২টায়, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।
সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্য সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান। আজ হারলে হোয়াইটওয়াশের লজ্জায় ডুববে বাংলাদেশ।
তৃতীয় ম্যাচে বাংলাদেশ মাঠে নামছে একাদশে তিন পরিবর্তন নিয়ে। সাইফ হাসান, মোস্তাফিজুর রহমান, ও শরিফুল ইসলামের পরিবর্তে জায়গা পেয়েছেন শামীম হোসেন, শহিদুল ইসলাম ও নাসুম আহমেদের। দ্বিতীয় ম্যাচে চোটে পড়ায় এই ম্যাচে নেই মোস্তাফিজ ও শরিফুল।
এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে শহিদুলের। শেষ টি-টোয়েন্টিতে জায়গা হারিয়ে ওপেনার সাইফ প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রামে হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টের জন্য।
অন্যদিকে, এই ম্যাচ দিয়ে পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে শাহনেওয়াজ দাহানির। একাদশে পরিবর্তন এনেছে বাবর আজমরাও। নেই ফখর জামান, শোয়েব মালিক, শাহীন আফ্রিদিরা।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, শামীম হোসেন, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আমিনুল ইসলাম, শরিদুল ইসলাম, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ।
পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), হায়দার আলী, সরফরাজ আহমেদ, খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, উসমান কাদির, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ, শাহনেওয়াজ দাহানি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



