মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিখোঁজের ৩দিন পর রাবার বাগান থেকে মিনা বেগম নামে এক মাদরাসার ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের দিনারপুর চা বাগান এলাকার রুপাইছড়া রাবার বাগানের ভেতর টিলার পাশে থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত কিশোরী মিনা বেগম উপজেলার মির্জাপুর ইউনিয়নের মঈনু মিয়ার মেয়ে।
শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, শুক্রবার বিকেলে থেকে ও্কই শোরী নিখোঁজ ছিল। বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়নি।
রোববার দুপুরে উপজেলার মিজাপুর ইউনিয়নের রুপাইছড়া রাবার বাগানের ভেতরে ওই কিশোরীর মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে।
কিশোরীর ভাই আবুল হোসেন বলেন, ‘আমার বোন স্থানীয় একটি মহিলা মাদরসায় চতুর্থ শ্রেণীতে অধ্যয়ণরত ছিল। শুক্রবার বিকেলে বাজার করতে স্থানীয় সমশেরগঞ্জ বাজারে যায়। এরপর থেকে সে নিখোঁজ হয়। শনিবার তারা এলাকায় মাইকিং করান।রোববার সকালে রুপাইছড়া রাবার বাগানের টিলার মধ্যে আমার বোনের সন্ধান মিলে, তবে জীবিত নয় মৃত। তার গলায় উড়না পেছানো ছিলো। পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। পরনে ওপরে কামিজ ছিলো, কিন্তু সেলোয়ার গায়ে ছিলো না।’
মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ শ্রীমঙ্গল সার্কেল শহীদুল হক মুন্সীর বলেন, কিশোরীর মরদেহটি ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে কিনা বিষয়টি নিশ্চিত হতে মেডিক্যাল রিপোর্টের অপেক্ষায় রয়েছেন। অবশ্য তদন্ত চলছে, শিগগিরই হত্যার কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেফতার করা হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



