সুনামগঞ্জে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কায় নোহা মাইক্রোবাসে থাকা দুই শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে।
রোববার রাত টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সিচনি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামের পুতুল দাসের ছেলে খোকন দাস(৩২), লিপন চন্দের ছেলে কনক চন্দ্র দাস (৮) ও খেসব দাসের ছেলে নিলয় দাস (৯)। হতাহতরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোল্লারগাঁও গ্রাম থেকে বরযাত্রীর দল শান্তিগঞ্জের পাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামের আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত চৌধুরী টপ্পার ভাতিজি বিয়ের অনুষ্ঠান ছিল। পাগলার আল-ফেরদৌস কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান থেকে মাইক্রোবাস নোহা যোগে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন তারা।রাত সাড়ে ৯ টার দিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের ডাবর পয়েন্টে দ্রুতগতির নোহা মাইক্রোবাসটি রাস্তার উপর পার্কিংয়ে থাকা মালবাহী বিকল ট্রাকের পেছন ধাক্কা দেয়। এতে নোহা মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গাড়ীর ছাদ উড়ে রাস্তার পাশে গিয়ে পড়ে।এ সময় মাইক্রো বাসে থাকা ৭ জন যাত্রী ও চালক গুরুতর আহত হন। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় খোকন, নিলয় এবং প্রণবকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই সহকারী পুলিশ সুপার শুভাশীষ ধর, শান্তিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুক্তাদির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন দুর্ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করে নতুন সিলেটকে বলেন, দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা লেগে মাইক্রোবাসের যাত্রীদের মধ্যে ৩ শিশু নিহত হন। দুর্ঘটনায় চালকসহ যাত্রীদের সকলে আহত হয়েছেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করেছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



