সশস্ত্র বাহিনী দিবস। বাঙ্গালী জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং অকুতোভয় বীর মুক্তিযোদ্ধারা সম্মিলিতভাবে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সাঁড়াশি আক্রমন শুরু করে। এর ফলে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় ত্বরান্বিত হয়। ১৯৭১ সালের সেই বীর সেনানিদের প্রতি শ্রদ্ধাস্বরূপ প্রতি বছর ২১ নভেম্বর যথাযথ মর্যাদা ও সম্মানের সাথে সশস্ত্র বাহিনী দিবস হিসেবে উদযাপন করা হলেও গত বছর করোনাকালীন পরিস্থিতির কারণে এ দিবসটি উদযাপন করা সম্ভব হয়নি। তবে এ বছর করোনাকালীন পরিস্থিতি উন্নতি হওয়ার কারণে দিবসটি যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এরই ধারাবাহিকতায় রোববার ( ২১ নভেম্বর) সিলেট সেনানিবাসে মনোমুগ্ধকর অনুষ্ঠান ও বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসু সংবর্ধনার আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে মন্ত্রী, সংসদ সদস্যবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামরিক ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তা এবং অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধাসহ সকল গণ্যমান্য অতিথিদেরকে অভ্যর্থনা জানান ১৭ পদাতিক ডিভিশন সিলেটের এরিয়া কমান্ডার
মেজর জেনারেল হামিদুল হক, জিওসি।
এরপর প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্যে স্বাগত ভাষণের শুরুতেই স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং শ্রদ্ধা জানান অগণিত বীর শহীদদের ও সাহসী বীর মুক্তিযোদ্ধাদের যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে কাঙ্খিত স্বাধীনতা।
বিশেষ করে তিনি মুক্তিযুদ্ধের সময় সিলেটবাসীর অসীম সাহসিকতা, সহযোগিতা এবং বীরত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করে অনুষ্ঠানে উপস্থিত সিলেট অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাসহ সকল বীর শহীদদের প্রতি জানান বিনম্র শ্রদ্ধা।
এছাড়াও তিনি আগত সকল মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দকে ধন্যবাদ জানান এবং অনুষ্ঠানে উপস্থিত হয়ে একে মহিমান্বিত করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান অতিথি তার ভাষণে দেশ উন্নয়নে সশস্ত্র বাহিনীর নিরলস প্রচেষ্টার কথা ও দেশের সুনাম বৃদ্ধিতে সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যের কঠোর আত্মত্যাগের চিত্র তুলে ধরেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বা
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



