সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক মেয়ে শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত হয়েছেন। আহত শিক্ষার্থী সায়মা আলম বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভাইরনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০২০ বর্ষের শিক্ষার্থী।
জানা যায়, আহত সায়মা আলম গতকাল রাতের ট্রেনে ঢাকা হতে সিলেট পৌছান। রবিবার ভোর সাড়ে পাঁচটায় সিলেট রেলওয়ে স্টেশন হতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে পৌছানোর সময় সিলেট নগরীর বিজিবি গেইট সংলগ্ন সুরমা আবাসিক এলাকায় ছিনতাইকারী কর্তৃক বাম পায়ে ছুরিকাঘাত হন। এইঘটনার পর দ্রুত তাকে ওসমানী মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আলমগীর কবীর বলেন, রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের মেয়েদের প্রথম ছাত্রী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জায়েদা শারমীন আমাকে দূর্ঘটনার খবরটি জানান। আমাদের প্রক্টরিয়াল টিম দ্রুতই ব্যবস্থা গ্রহণ করে। আহত শিক্ষার্থীকে দ্রুতই ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। আমরা সশরীরে তার খোঁজ খবর নিয়েছি। সে এখন সুস্থ্য আছেন।
তিনি জানান, ইতোমধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। আশা রাখছি তারা দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



