মেক্সিকোতে বাংলাদেশিসহ ৬০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স।
দেশটির পূর্বাঞ্চলীয় একটি এলাকার দুটি ট্রাকের পেছনের অংশ থেকে তাদেরকে আটক করা হয়।
প্রতিবেদনে বলা হয়, শনিবার মেক্সিকোর ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম) জানায়, আটককৃত অভিবাসনপ্রত্যাশীরা ট্রাক দুটির পেছনের অংশে লুকিয়ে ছিলেন। আটককৃত এসব অভিবাসীদের বেশিরভাগই পার্শ্ববর্তী দেশ গুয়েতেমালার। এদের মধ্যে ৩৭ জন বাংলাদেশি।
আটককৃত অভিবাসন প্রত্যাশীদের মধ্যে ৪৫৫ জন পুরুষ ও ১৪৫ জন নারী। এছাড়া জাতীয়তার হিসেবে আটককৃতদের মধ্যে ৪০১ জন গুয়াতেমালার, ৫৩ জন হন্ডুরাসের, ৪০ জন ডোমিনিকান রিপাবলিকের, ৩৭ জন বাংলাদেশের, ২৭ জন নিকারাগুয়ার, ১৮ জন এল সালভাদরের নাগরিক।
এছাড়া কিউবার ৮ জন, ঘানার ৬ জন, ভেনেজুয়েলা ও ইকুয়েডরের ৪ জন করে এবং ভারতের ও ক্যামেরুনের একজন করে রয়েছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



