টিকটক ভিডিও বানাতে গিয়ে সুরমা নদীতে এক কিশোর নিখোঁজ হয়েছেন। শনিবার (২০ নভেম্বর) বিকেলে নগরের কাজির বাজার সংলগ্ন সুরমার ওপর সেলফি ব্রিজ খ্যাত কাজির বাজার সেতুতে এ ঘটনা ঘটে।
ঘটনার খবরে দমকল বাহিনীর সদস্যরা সন্ধ্যা পর্যন্ত অনেক খোঁজাখুজি করে কিশোরের সন্ধান না পেয়ে উদ্ধার অভিযান স্থগিত করেন। রোববার (২১ নভেম্বর) আবারো নিখোঁজ কিশোরের সন্ধানে নামবেন ডুবুরি দল।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, টিকটক ভিডিও বানাতে একদল কিশোর সেতুর রেলিংয়ে ওঠে। এসময় এক কিশোর নদীতে পড়ে গিয়ে মুহুর্তে তলিয়ে যায়।
স্থানীয়রা তাৎক্ষনিক দমকল বাহিনীকে খবর দিলে স্টেশন অফিসার শফিকুল ইসলামের নেতৃত্বে ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ কিশোরের সন্ধান করেও উদ্ধার করতে পারেনি।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোহাম্মদ আলী মাহমুদ নতুন সিলেটকে বলেন, কিশোর নিখোঁজের বিষয়ে আমরা খোঁজ নিয়েছি। নিজেও ঘটনাস্থলে গেছি। ফুচকা-চটপটি বিক্রেতাদের সঙ্গেও কথা বলেছি। কিন্তু কেউ কিছু বলতে পারেনা। এরপরও পুলিশের একটি টিম লাগিয়ে রেখেছি। কেউ অভিযোগ নিয়ে আসলে নিশ্চিত হওয়া যাবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



