সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।শনিবার (২০ নভেম্বর) ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত এক সংবাদবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। সেই সঙ্গে আগামি সাত কার্য দিবসে সভাপতি/সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়।
বিজ্ঞপ্তিতে বর্তমান কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় শাখা কমিটির নতুন কমিটি গঠনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের দরখাস্ত আহ্বান করা হয়েছে। আগামী ৭ কার্যদিবসের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের তিনজন নেতার কাছে জীবন বৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।
এই তিন নেতা হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের কৃষি বিষয়ক সম্পাদক এস. এম মাসুদুর রহমান মিঠু, উপ-পাঠাগার সম্পাদক শাহিন আলম এবং উপ-নাট্য ও বিতর্ক সম্পাদক নাইমুর রহমান রানা।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



