সিলেট নগরীর জালালাবাদ থানার কালীবাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবীতে গত দুদিন থেকে অনশন করছেন এক যুবতী। মোছা. রেহেনা আক্তার (৩৬) নামের ওই যুবতী চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার শিদনা গ্রামের মো. নুরুল ইসলামের মেয়ে।
তিনি জালালাবাদ থানাধীন সিলেট নগরীর কালীবাড়ি এলাকার বন্ধন ১৪-ডি এর বাসিন্দা মো. আবু হানিফের ছেলে মিছবাহুজ্জামান রুহিনকে স্বামী দাবি করে তার বাড়ির সামনে অবস্থান নিয়েছেন।
অনশনরত রেহেনা জানান, দীর্ঘদিন রুহিনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিলো। ফেসবুকের মাধ্যমে তাদেও পরিচয়ের পর দীর্ঘদিন তাদেও প্রেমের সম্পর্ক ছিলো। পরে তারা দুজন বিয়ে করেন। বিয়ের পর গত ৮ মাস একসঙ্গে সংসার করার পর এখন রেহেনাকে স্ত্রী হিসেবে মেনে নিচ্ছেন না রুহিন। এ জন্য স্ত্রীর স্বীকৃতি ও ‘স্বামীর’ বাড়িতে উঠতে শুক্রবার (১৯ নভেম্বর) থেকে রুহিনের বাড়ির সামনে অবস্থান নিয়েছেন রেহানা। তার দাবী রুহিন যদি তাকে মেনে নিয়ে বাড়িতে না তুলেন তবে মারা যাবেন।
রেহেনা জানান, তার কাছে কোনো কাবিনামা না থাকলেও তা রুহিনের কাছে রয়েছে। তাছাড়া এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেছেন বলেও জানান রেহেনা। পিটিশন মামলা নং- ৩৩৫/২০২১। মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে।
এ বিষয়ে জানতে জালালাবাদ থানার ওসি মো. নাজমুল হুদা খানের মোবাইলে কল দেয়া হলেও তিনি কল রিসিভ করেন নি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



