“দাম কমাও, মানুষ বাঁচাও” শ্লোগানে ৩ দফা দাবিতে নগরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে যুব অধিকার পরিষদ সিলেট জেলা শাখা।
শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিল শেষে শহীদ মিনারের সামনে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক নাজমুস সাকিব। প্রধান বক্তার বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন সুজন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ইয়াসিন আরাফাত, আবু বক্কর সিদ্দিকী।
সভায় বক্তারা তেল-গ্যাসের বর্ধিত দাম ও গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবী জানিয়ে বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্ষমতার মধ্যে না আনলে শ্রমজীবী মানুষ অনাহার ও কষ্টের মধ্যে জীবন যাপন করবে। বক্তারা নিম্ন আয়ের মানুষের জন্য মাসিক ভিত্তিতে স্বল্পমূল্যে রেশনিং ব্যবস্থা চালু সহ শ্রমিকদের সকল ক্ষেত্রে অধিকার নিশ্চিত করার জোর দাবী জানান।
সিলেট জেলা শাখার আহবায়ক অংকুর দাশ অপুর সভাপতিত্বে ও সদস্য সচিব ডা. জোবায়ের আহমেদ তোফায়েলের পরিচালনায় সভায় বক্তারা তেল-গ্যাসের বর্ধিত দাম ও গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবী জানিয়ে বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্ষমতার মধ্যে না আনলে শ্রমজীবী মানুষ অনাহার ও কষ্টের মধ্যে জীবন যাপন করবে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রাহান নেওয়াজ, সাধারণ সম্পাদক আলী হোসাইন, যুব অধিকার পরিষদ মহানগর শাখার আহবায়ক মোহাম্মদ আলী, যুব অধিকার পরিষদ জেলার যুগ্ম আহবায়ক শাহ শামীম আহমেদ অপু, ফয়ছল আহমদ, শাহীন আহমদ, যুব অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মুহিবুর রহমান লিপন। এসময় বাংলাদেশ ছাত্র যুব ও শ্রমিক অধিকার পরিষদের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



