সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে বজ্রপাতেবাবুল মিয়া) ৩৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
নিহত বাবুল মিয়া উপজেলার কাকুনাখাই গ্রামের মৃতআব্দুল হকের ছেলে। ঘটনার সময় তিনি ক্ষেতের জমিতে কাজ করছিলেন।
স্থানীয়রা জানান, এদিন সকালে জমিতে কাজে যান বাবুল মিয়া। এরপর ঝড় বৃষ্টি আনলেবজ্রপাতে তার নিথর দেহ জমিতে পড়ে থাকে। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করেন।
সিলেটের গোয়াইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল আহাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।নিহতের স্বজনরা অনুমতিসাপেক্ষে মরদেহ নিয়ে স্থানীয় মসজিদে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করেছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



