গোলাপগঞ্জে দুই বছরের বিনাশ্রম সাজাপ্রাপ্তসহ ৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত দেলোয়ার নামে আসামীকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
তিনি উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ফুলসাইন্দ গ্রামের আব্দুল জলিলের ছেলে মো. দেলোয়ার হোসেন। অপর এক অভিযানে মাসুক মিয়া ও কালা মিয়া নামে পরোয়ানাভ‚ক্ত দুই আসামীকে গ্রেফতার করে পুলিশ।
আসামীদ্বয় উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিমভাগ মোড়ার কিয়ার গ্রামের মৃত ফরজান আলীর ছেলে মাসুক উদ্দিন ও মাসুক উদ্দিনের ছেলে কালা মিয়া।
গোলাপগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মো. লুৎফুর রহমান ও সহকারী উপ পরিদর্শক প্রণয় নাল পৃথক অভিযান পরিচালনা করে তাদের নিজ এলাকা থেকে গ্রেফতার করেন।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



