পবিত্র ঈদুল ফিতরের পর উর্ধ্বমুখী করোনার সংক্রমন। গত কয়দিন সংক্রমন কম থাকলেও এখন তা বাড়তে শুরু করেছে।
বৃহস্পতিবার (২০ মে) গত ২৪ ঘন্টায় সিলেটে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৭২ জন। মারা যাওয়াদের ২ জন সিলেট জেলার ও একজন সুনামগঞ্জের। নতুন করে আক্রান্তদের মধ্যে ৪১ জনই সিলেট জেলার, সুনামগঞ্জের ৭ জন, হবিগঞ্জেন ৪ জন, মৌলভীবাজারে ৯ জন এবং ওসমানী মেডিক্যাল কলেজে আরও ১১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এ যাবত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৭৪৮ জন। তন্মধ্যে সিলেট জেলার ১৪ হাজার ১২২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৭৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৪৫০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৪০২ জন। আর নতুন করে মারা যাওয়া ৩ জনসহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৮৪ জনে। এরমধ্যে সিলেট জেলার ৩০৮ জন, সুনামগঞ্জে ২৯ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৯ জন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



