স্কোয়াডে থাকলেও বিশ্বকাপে কোনো ম্যাচ খেলতে পারেননি হায়দার আলি। পাকিস্তানের ক্রিকেটে সম্ভাবনাময় তরুণদের একজন এই ব্যাটার। বাংলাদেশ সফরের প্রথম ম্যাচে সুযোগ পেয়ে সেটা কাজে লাগাতে পারলেন না হায়দার। রানের খাতা খোলার আগেই শেখ মেহেদির অফস্পিনে এলবিডব্লিউয়ের শিকার তিনি।
বাংলাদেশের দেয়া ১২৮ রানের লক্ষ্যে ব্যাট করছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৫ ওভারে ৩ উইকেটে ২৩ রান।
বাবরকে ডানা মেলতে দেননি তাসকিন
টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহক বাবরে আজম। দারুণ ছন্দে থাকা পাকিস্তান অধিনায়ককে ডানা মেলতে দিলেন না তাসকিন আহমেদ। থিতু হওয়ার আগেই বাবরকে (১০ বলে ৭ রান) ফিরিয়ে বাংলাদেশকে লড়াইয়ে রাখেন তাসকিন।
মোস্তাফিজের দারুণ ডেলিভারিতে ফিরলেন রিজওয়ান
বিশ্বকাপের দারুণ পারফরমেন্সের সুখস্মৃতি নিয়ে বাংলাদেশে এসেছেন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তান ওপেনারকে ব্যাট হাতে ঝড় তুলতে দেননি মোস্তাফিজুর রহমান।
দারুণ এক ডেলিভারিতে রিজওয়ানের স্টাম্প উপড়ান মোস্তাফিজ। ১১ বলে ১১ রানে ফেরেন রিজওয়ান।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



