আগামী ২০ নভেম্বর সারাদেশে গণঅনশন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসাসহ মুক্তির দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ।
উল্লেখ্য, ১৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালটির ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) তাকে রাখা হয়েছে। হাসপাতালে ভর্তি করা হলেও দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



