সিলেটে হাতধোয়াকে কেন্দ্র করে সহকর্মীর ছুরিকাঘাতে ইউ ওয়েনথাও সানক্সি (৪০) চীনা নাগরিক নিহত হয়েছেন। পুলিশ হত্যায় অভিযুক্ত চাও (৩৫) নামে ওপর চীনা নাগরিক পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১৮ মে) সকালে নগরের পাঠানটুলায় স্থানীয় আবু বকরের মালিকানাধীন নিবাস বি-১১/৯ ভাড়া বাসায় ৫ তলার ফ্লাটে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত ইউ ওয়েন টাও সানক্সি ও আটক চাও সিলেটের কুমারগাঁও ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কাজ করতেন।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এসএম আবু ফরহাদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কর্মরত ১২ জন চীনা নাগরিক ওই বাসায় ভাড়া থাকতেন। এদিন সকালে হাত ধোয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে মারামারি হয়। এক পর্যায়ে চাও উত্তেজিত হয়ে ওয়েন টাও ধারালো ছুরি দ্বারা চাওকে গলার পেছনে ও উরুতে ছুরিকাঘাত করলে চাও ছুরি কেটে নিয়ে ইউ ওয়েনথাওকে বুকের বাম পাশে গুরুতর আঘাত করে। গুরুতর অবস্থা ইউ ওয়েনথাওকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং চাওকে রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ইউ ওয়েনথাও সানক্সি মারা যান। ওই প্রতিষ্ঠানে কর্মরত চীনা ওপর এক প্রকৌশলীর মাধ্যমে কথা বলিয়ে ঘটনাটি নিশ্চিত হতে পেরেছেন জানান ওসি।
এদিকে, ঘটনার পর বেলা ১টায় দিকে এসিএমপি পুলিশ ও পিবিআই সিলেটের একটি দল ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর আলামত হিসেবে ২টি ছোরা উদ্ধার করা হয়। নিহতের মরদেহ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ জানান, নিহতের বুকের মাঝে ছুরিকাঘাত করা হয়েছে। তার দেহে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি জানান, মারামারির সময় WEI. WENTAO ধারালো ছুরি দ্বারা XUE CHAO গলার পিছনে, ডান পায়ের উরুতে আঘাত করে রক্তাক্ত জখম করে। XUE CHAO পরবর্তীতে ছুরি কেড়ে নিয়ে WEI. WENTAO বুকের বাম পাশে উক্ত ছুরি দ্বারা সজোরে আঘাত করে গুরুত্বর রক্তাক্ত জখম করে। আহত অবস্থায় তার সহকর্মীবৃন্দ WEI. WENTAO-কে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। XUE. CHAO-কে জালালাবাদ রাগীব-বাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে উক্ত হাসপাতালের ৪র্থ তলা ৫নং ওয়ার্ডে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



