বাংলাদেশকে ১৫ লাখ অ্যাস্ট্রেজেনেকার টিকা উপহার দিলো সৌদি আরব।
মঙ্গলবার ( ১৬ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে এই টিকা উপহার দেওয়া হয়।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় টিকা উপহার দেওয়া উপলকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আলদুহাইলান স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এই টিকা হস্তান্তর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্য মন্ত্রী ডা. জাহিদ মালেক, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



