সিলেট নগরের শাহী ঈদগাহ কালাপাথর ফুটবল একাডেমি আয়োজিত গোল্ডেন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
একাডেমির প্রধান উপদেষ্ঠা জাহিদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মুবিন চৌধূরীর সার্বিক সহযোগীতায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয় গত শুক্রবার (১২ নভেম্বর)।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিলেট জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ।
একাডেমির পরিচালক আরীফ মোহাম্মদের সঞ্চালনায় এবং কামরুল হাসান চৌধুরী শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ম সিলেট প্রিমিয়ার ডিভিশন লীগের সাধারন সম্পাদক মিলাদ আহমদ, সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক ফুটবলার মোঃ বাবুল মিয়া, সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যান সমিতির সভাপতি রুবেল আহমদ নান্নু, সাধারন সম্পাদক গোলাম জাকারিয়া চৌধূরী শিপলু, সমাজ সেবক আমিনুর রহমান পাপ্পু।
শাহী ঈদগাহ কালাপাথর ফুটবল মাঠে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন একাডেমির সহ-সভাপতি আবু সাঈদ সাহেদ, রায়হান আহমদ, আলমাছ আহমদ, সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ, রায়হান উদ্দিন রাজু, রেজাউল হাসান মাসুম, কোষাধ্যক্ষ সামছুল ইসলাম, ওয়েছ আহমদ বীর, আজিজুর রহমান, এহসান আহমদ, নুরুজ্জামান,রেজা, আফাজ উদ্দিন, আসওয়াদ, কামরান, বাপ্পি, রতন প্রমুখ।খেলায় দেওয়ান বাজার ফুটবল ক্লাবকে ২-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হয় বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশন।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার লাভ করেন বিজয়ী দলের স্ট্রাইকার জসিম উদ্দিন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



