সিলেট জেলার কানাইঘাট উপজেলার রাংগরাই আগফৌদ গ্রামে আগুনে পুড়ে ৩ কৃষক পরিবারের বসত বাড়ি সহ মূল্যবান জিনিসপত্র ছাই হয়ে গেছে। গত ৮ নভেম্বর রাংগরাই আগফৌদ গ্রামে বিকাল ৩টায় এ ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী ও জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, ঘটনার দিন গ্রামের মৃত ওয়াজিদ আলীর ছেলে রফিকুল হক (৭০), আব্দুল খালিক (৫৬) ও নুরুল হক (৬০) এর যৌথ খড়ঘর থেকে আকস্মিকভাবে আগুনের সূত্রপাত ঘটে। খড়ঘর থেকে আগুন লেগে দ্রুত তাদের বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে তাদের ৩ পরিবারের বসত ঘর, ২টি গোয়াল ঘর, ২টি খড়ঘর সহ নগদ টাকা, মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
দৃষ্টে গ্রামের আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌছে পরিবারের সদস্যদের রক্ষা করে নিরাপদ আশ্রয়ে নেন। এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসলেও ৩ পরিবারের একটি ঘরও রক্ষা করা সম্ভব হয়নি। ক্ষতিগ্র¯’ রফিকুল হক সহ ৩ ভাই তারা পৃথক পৃথক ভাবে পাশাপাশি বসবাস করেন। তারা পেশায় দিনমজুর কৃষক। বর্তমানে তারা প্রতিবেশির বাড়ির বারান্দায় আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। আগুনে সবকিছু পড়ে যাওয়ায় তারা শীতের মধ্যে খুব কষ্টে আছেন।
স্থানীয় ৫নং বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন গণমাধ্যমকে জানান, রাংগরাই আগফৌদ গ্রামে ৩ দিনমজুর কৃষকদের সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, ঘটনা সম্পর্কে তিনি অবগত। সেই জন্য ক্ষতিগ্রস্তদের সরকারী ভাবে সহযোগিতা করতে তিনি চেষ্টা করবেন বলে জানান।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



