বিশ্বে প্রথম অলাভজনক একটি শহর প্রতিষ্ঠা করবে সৌদি আরব। বোর্ড অব মোহাম্মদ বিল সালমান মিস্ক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সাউদ এ ঘোষণা দিয়েছেন। সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)-কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন এমিরেটস নিউজ এজেন্সি। এতে বলা হয়েছে স্থানীয় এবং আন্তর্জাতিক অলাভজনক প্রতিষ্ঠানগুলোর তরুণ বা যুবকদের কাজের জন্য এটি হবে একটি মডেল। এটি হবে বৈশ্বিক পর্যায়ে অলাভজনক উন্নয়নের একটি মডেল। ক্রাউন প্রিন্স বলেছেন, এমন শহর এটাই প্রথম হবে সৌদি আরবে। এর মধ্য দিয়ে মোহাম্মদ বিন সালমান মিস্ক ফাউন্ডেশনের লক্ষ্য অর্জনে অবদান রাখবে এই শহর। এতে সহায়তা দেয়া হবে উদ্ভাবন, উদ্যোক্ত এবং ভবিষ্যত মানসম্মত নেতৃত্বকে।
যুব সমাজকে প্রশিক্ষণ ও সম্ভবনাময় কাজ করার মধ্য দিয়ে এই অলাভজনক কাজকে সংজ্ঞায়িত করা হবে। এখান থেকে এমন সব সুবিধা দেয়া হবে, যা আকর্ষণীয় কর্মপরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখবেন। এই শহরের নাম হবে প্রিন্স মোহাম্মদ বিন সালমান নন-প্রফিট সিটি, যা ডিজিটাল টুইন মডেল বাস্তবায়ন করবে। স্বাগত জানাবে শিক্ষাবিদ, কলেজ, মিস্ক স্কুলকে, কনফারেন্স সেন্টার হিসেবে কাজ করবে। কাজ করবে বিজ্ঞানের একটি জাদুঘর হিসেবে। বিজ্ঞান ও নতুন প্রজন্মের প্রযুক্তি খাত- যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্সের মতো প্রযুক্তিতে উচ্চাকাঙ্খী উদ্ভাবনীকে সমর্থন দেবে এই সেন্টার।
ক্রাউন প্রিন্স আরো বলেছেন, এই অলাভজনক শহর একাডেমি ও গ্যালারির সুবিধা দেবে। এতে থাকবে আর্ট থিয়েটার, খেলার জায়গা, রান্না বিষয়ক একাডেমি, সমন্বিত আবাসিক কমপ্লেক্ষ। উদ্ভাবনী কাজে যুক্ত হওয়ার মতো যৌথ পুঁজিভিত্তিক প্রতিষ্ঠান এবং বিনিয়োগকারীদের জন্য থাকবে সুযোগ। ৩.৪ বর্গ মিটারের নন-প্রফিট সিটি হবে ক্রাউন প্রিন্সের দান করা ওয়াদি হানিফা সংলগ্ন ইরকা এলাকায়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



