সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাও ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ৩ ইউপি সদস্যকে সংবর্ধনা প্রদান করেছে বৃহত্তর তৈমুখী বন্ধু সমাজ কল্যাণ সংস্থা।
সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বৃহত্তর তৈমুখী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার অস্থায়ী কার্যালয়ে কান্দিগাও ইউনিয়ন এর ২ নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য শাহিন আহমদ, ৭ নং ওয়ার্ডের সদস্য আব্দুলাহ আল মামুন ও ৮ নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য মুক্তাদির আহমেদ কে সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় বৃহত্তর তৈমুখী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আলীউর রহমান আলির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আহাদ লিমনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি রেজা রুবেল, সহ-সভাপতি আলমগীর হোসেন, সহ সম্পাদক কোরবান আলি, সাংঘঠনিক আব্দুর রকিব, ক্রীড়া শামসুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক আল-আমিন, সদস্য আতাউর রহমান সাদু, গোলজার, হাজী মাছুম, আলী চৌধুরী, জায়েদ, উসমান, কয়েছ, বাদশা, মানিক, ছালেক, নজরুল, সুমন, জব্বার, সাদিক, মামুন, জাহিদ হাসান জাবেদ, আবু বক্কর, সাহেদ, কুদরত, আসিক, আজিম, দেলোয়ার, জাহাঙ্গীর, খালেদ, আল আমিন প্রমুখ।