সিলেটের ফেঞ্চুগঞ্জে আলোচিত সেলিম মিয়া হত্যা মামলার প্রধান আসামি কামাল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ মে) মুন্সীগঞ্জ থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কামাল মিয়া ফেঞ্চুগঞ্জে উপজেলার পশ্চিম বাদেদেউলী মৃত সুনর মিয়ার ছেলে।
পুলিশ জানায়, এদিন মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানাধীন আনোয়ার সিমেন্ট ফ্যাক্টরির সামনে থেকে গজারিয়া থানা পুলিশের সহায়তায় ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফায়াত হোসেন বলেন, গত ১২ মে বিকেলে ফেঞ্চুগঞ্জের পশ্চিম বাদেদেউলী গ্রামের চৌমুহনী বাজার- থেকে চান্দেরবান্দ সরকারী কাঁচা রাস্তার মাটি ভরাট নিয়ে প্রতিপক্ষের হামলায় সেলিম মিয়া গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত সেলিম মিয়া পশ্চিম বাদেদেউলী গ্রামের চুনু মিয়ার ছেলে। এ ঘটনায় নিহতের বাবা চুনু মিয়া বাদি হয়ে ফেঞ্চুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এরপর সোমবার তথ্য প্রযুক্তির সহায়তায় কামাল মিয়াকে মুন্সীগঞ্জের গজারিয়া থানাধীন আনোয়ার সিমেন্ট ফ্যাক্টরির সামনে থেকে গ্রেফতার করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



