সিলেটে সুরমা নদী থেকে অজ্ঞাকত যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ মে) দুপুরে জরুরী সেবায় ৯৯৯ এ কলের মাধ্যমে সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের খিত্তারগাঁও গ্রামে সুরমা নদী মরদেহ উদ্ধার করা হয়।
সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, খবর পেয়ে অর্ধগলিত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের কোমরে কালো বেল্ট, পরনে কালো ফুল প্যান্ট এবং গায়ে কালো ফুল হাতা শার্ট পরা উপুড় হয়ে ভাসমান অবস্থায় ছিল। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



