শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ সেশনের ছাত্র রণবীর চৌধুরী মস্তিষ্কে রক্তকরণে (ব্রেইন স্ট্রোক) আক্রান্ত করে মৃত্যু বরণ করেছেন।
বুধবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৯ টায় সিলেট নগরীর প্রাইভেট হসপিটালে তাঁর মৃত্যু হয়। রণবীর চৌধুরী গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার দিরাই থানায়। তার বাবার নাম রণধীর চৌধুরী। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আলমগীর কবীর। তিনি বলেন, রাতেই পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। এমন মৃত্যু কখনো কাম্য নয়। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। তার শোক সন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জানাই।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



