সলিডারিটি মুভমেন্ট এবং স্টুডেন্ট ইউনিটির সভা-
দৈনিক শ্যামল সিলেট’র সম্পাদকমন্ডলীর সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামান বলেছেন, দেশের মালিক জনগণ। তাই প্রতিটি নাগরিককে রাজনৈতিক দলের নয়, দেশের প্রতিনিধিত্ব করতে হবে। ক্ষমতার রাজনীতিতে মোহ থাকে। মোহাবিষ্ট থেকে দেশের কল্যাণে অবদান রাখা যায় না। ব্যক্তিস্বার্থে নয়, মোহ থাকবে দেশের উন্নয়নে।
তিনি বলেন, জাগরণ সৃষ্টি করতে হবে পরিবার থেকে। নিজে জেগে উঠে জাগাতে হবে অপরকে। এভাবেই জেগে উঠবে দেশ। রক্তে কেনা স্বদেশকে বাসযোগ্য করে তুলতে হলে দেশবান্ধব শক্তির বিকল্প নেই।
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান গতকাল বুধবার শ্যামল সিলেট মিলনায়তনে সিটিজেন সলিডারিটি মুভমেন্ট ও বাংলাদেশ স্টুডেন্ট ইউনিটির যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিটিজেন সলিডারিটি মুভমেন্ট’র সংগঠক দিলাল আহমদ। স্টুডেন্ট ইউনিটির সদস্য সচিব আতিকুর রহমান বাবলু’র পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময সভায় প্রধান অতিথির বক্তব্যে সামসুজ্জামান জামান আরও বলেন, সাংবিধানিকভাবে মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। একইভাবে ধর্মীয় অধিকারের বিষয়টিও মাথায় রেখে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।
তিনি বলেন, দেশে আইনের যথাযথ প্রয়োগ না হলে সেখানে জনমত গড়ে তোলা যেতে পারে। কিন্তু দেশের বাইরে অবস্থানকালীন সর্বক্ষেত্রে দেশকে তুলে ধরতে হবে সফল ও সুন্দরভাবে।
তিনি দেশ ও ইতিবাচক সমাজ গঠনে সলিডারিটি মুভমেন্ট ও স্টুডেন্ট ইউনিটি’র গৃহীত কর্মসূচির ভূয়সী প্রশংসা করে কার্যক্রমকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার প্রতি গুরত্বারোপ করেন।
সভায় বক্তব্য রাখেন কেরামত আলী, রায়হাদ বক্স (রাক্কু), আমিনুর রহমান, ফখরুল ইসলাম, তানভির আহমদ খান, কায়ছার আহমদ, রেজওয়ান আহমদ, আবদুল বাছিত, সজিব আহমদ, মো.শহিদ আহমদ ও নাদিম আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আক্তার আহমদ, আজিম উদ্দিন রাজু, কামরুল মজুমদার, সুমন আহমদ, পারভেজ আহমদ, ইছহাক আহমদ মান্না, ইমন আহমদ রাব্বী, মিনহাজ উদ্দিন, মিজান উদ্দিন, অপু চৌধুরী, মোস্তফা নিয়াজ ও জাহাঙ্গীর আলম প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



