সিলেটের জকিগঞ্জে ব্যাটারি চালিত টমটম গাড়ির ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রাফি আহমদ (৭) উপজেলার হানিগ্রামের বাবুল আহমদের ছেলে।
রোববার (৭ নভেম্বর) দুপুরে জকিগঞ্জ-সিলেট সড়কের হানিগ্রাম এলাকায় এ দূর্ঘটনা ঘটে। সে স্থানীয় দারুল ফয়েজ ইসলামি একাডেমির প্রথম শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, স্কুলছাত্র রাফি ক্লাস শেষে বাড়ি ফেরার পথে টমটম গাড়ির ধাক্কায় আহত হয়। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম এর সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



