মদে আসক্ত ছিলেন কপিল, ছাড়িয়েছিলেন শাহরুখশাহরুখ খান ও কপিল শর্মা এক সময় হতাশায় ডুবে মদে আসক্ত হয়ে পড়েছিলেন ভারতের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা। তাকে সেই পরিস্থিতি থেকে উদ্ধার করেছেন বলিউড ‘বাদশা’ শাহরুখ খান।
কপিল নিজেই এই বিষয়টি জানিয়েছেন। ক্যারিয়ারের শুরু দিকে কপিলকে নিয়ে বেশ নেগেটিভ পাবলিসিটি হতো বলে তার দাবি। বিভিন্ন সংবাদমাধ্যম নাকি তার বিষয়ে নেতিবাচক কথা প্রচার করত, যে কারণে তিনি বিষাদে চলে গিয়েছিলেন। এতে করে তার পথচলা সাময়িক গতিরুদ্ধ হয়, হতাশা তাকে গ্রাস করে। মদ পান শুরু করেন দেন কপিল।
কপিল জানান, তখন তিনি মঞ্চে ঢুকতে ভয় পেতেন। নিজের প্রিয় পোষা কুকুরের সঙ্গে অফিসে তালাবন্দি হয়ে থাকতেন। দর্শকেরা তার শো’তে আসা বন্ধ করে দিয়েছিলেন।
‘ফিরঙ্গি’ সিনেমার সময় কপিল শর্মা বলেছিলেন, সেই পরিস্থিতিতে শাহরুখ খান তাকে মানসিকভাবে সাহায্য করেছেন।
তবে এখন সেই অবস্থা থেকে বেরিয়ে এসেছেন কপিল শর্মা। এসব বিষয় একেবারে পাত্তা দেন না তিনি। কাজ করেই চলেছেন। মদের আসক্তি ছেড়ে স্বাভাবিক জীবনেই রয়েছেন এই কমেডিয়ান।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



