মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র্যাবের সঙ্গে বন্ধুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন।
রোববার (৭ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর শ্রীমঙ্গল ব্যাটালিয়নের কমান্ডার বসু দত্ত চাকমা জানান, ভোরে মিরতিঙ্গা চা বাগান এলাকায় র্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি করে একদল দুর্বৃত্ত। এ সময় র্যাবও পাল্টা গুলি চালায়।
তিনি আরও বলেন, নিহতদের পরিচয় জানা যায়নি। আমরা পরিচয় নিশ্চিত হতে কাজ করছি। তবে কেউ কেউ বলছেন, এরা ব্যবসায়ী নাজমুল হত্যা মামলার আসামি।পরিচয় যাচাই-বাচাই করে নিশ্চিত হবো। পরে বিস্তারিত জানানো হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



