সিলেটের গোলাপগঞ্জ পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন মুশিকুর রহমান মহি, সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে ৫টি পদের মধ্যে সিনিয়র সহ সভাপতি হয়েছেন আব্দুল খালিক, প্রথম যুগ্ম সম্পাদক নুরুল আম্বিয়া চৌধুরী জামিল এবং সাংগঠনিক সম্পাদক পদে দুলাল আহমদ নির্বাচিত হয়েছেন।
পৌর বিএনপির সাবেক সভাপতি ও নির্বাচনী দায়িত্বে থাকা প্রধান গোলাম কিবরিয়া চৌধুরী নিশ্চিত এ তথ্য নিশ্চিত করে বলেন, পৌরসভার ৯টি ওয়ার্ডের ৬৩৯ জন কাউন্সিলরের মধ্যে ৪৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে কাউন্সিলরগণ সরাসরি তাদের ভোটাধিকার প্রয়োগ করে আগামী দিনের দলীয় প্রতিনিধি নির্বাচন করেছেন।
ভোটে নেতাকর্মীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ দলের ভাবমূর্তি উজ্জল হবে ও কর্মীদের মধ্যে গতি সঞ্চার হবে বলে মনে করেন তিনি।
এরআগে শনিবার বিকেল পৌরশহরের একটি অভিজাত সেন্টারে গোলাপগঞ্জ পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে রাতে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নেতা নিবার্চন করা হয়।

পৌর বিএনপির আহবায়ক হাসান ইমাদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাউন্সিল হেলালুজ্জামান হেলাল ও আমিন উদ্দিন আহমদের পরিচালনায় আয়োজিত কাউন্সিল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হাসান জীবন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন।
যুবদল নেতা কয়েছ আহমদের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির আহবায়ক অনুষ্ঠানের উদ্বোধক কামরুল হুদা জায়গীরদার, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামিম, জেলা আহবায়ক কমিটির সদস্য অধ্যাপিকা ছামিয়া বেগম চৌধুরী, সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, আব্দুল কাইয়ুম চৌধুরী, আব্দুল মান্নান, মাহবুবুর রহমান চৌধুরী ফয়ছল, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামিম আহমদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল গফুর, সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহিউসুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাপগ পৌর ছাত্রদলের সদস্য সচিব টিপু সুলতান প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সরকারকে প্রতিহত করে গণতান্ত্রিক দেশ গড়তে হবে। এর জন্য প্রয়োজন আমাদের শক্তিশালী অবস্থান। তাই দেশের সব জায়গায় বিএনপিকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। দলের ক্রান্তিকালে সকল ধরনের দ্বিধাদ্বন্দ্ব ভুলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে তৃনমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে আহ্বান জানানো হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



