সিলেটের কানাইঘাটের ঢোনা সীমান্ত থেকে উদ্ধার হওয়া দুই বাংলাদেশীর মাথায় গুলির চিহ্ন মিলেছে। গুলিতে নিহতের ৩দিন পর বাংলাদেশ-ভারত সীমান্তের জিরো লাইন থেকে শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে দুই বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়।
এদিন বিকেলে বিজিবির সঙ্গে পাতাকা বৈঠক শেষে মরদেহ ফিরিয়ে দেয় বিএসএফ। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে স্থানীয় জনপ্রতিনিধিরা মরদেহ দু’টি সনাক্ত করলে উদ্ধার করে পুলিশ।
মরদেহ দু’টি বুঝে পাওয়ার পর নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে কানাইঘাট থানা পুলিশ। সেসময় মাথায় গুলির চিহ্ন দেখতে পান।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, সুরতহাল প্রতিবেদনে দুজনের শরীরে গুলির চিহ্ন মিলেছে। একজনের মাথা ও অন্যজনের কপাল গুলি ভেদ করে বের হয়েছে।
তিনি বলেন, মরদেহ দু’টি ৩দিন পড়ে থাকায় গলে গেছে। যে কারণে ময়না তদন্তের পর বলা যাবে দেহে আর কোথাও কোনো গুলি আছে কি না।ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি শুক্রবার রাতে ওসমানী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। শনিবার (৬ নভেম্বর) ময়না তদন্তের পর মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



