ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে টানা বর্ষণে সৃষ্ট বন্যায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া, আরও ৪ জন নিখোঁজ রয়েছেন বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছেন।
দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রচণ্ড বৃষ্টিতে আরজুনো পাহারের ঢালে থাকা বাড়িঘর বৃহস্পতিবার ভেসে গেছে। খবর আরব নিউজের।
এ সময় ১৫ জন বানের পানিতে ভেসে যান। এদের মধ্যে ৫ জনকে পরে উদ্ধারকর্মীরা জীবিত উদ্ধার করতে সক্ষম হন। বৃহস্পতিবার একজনের মরদেহ উদ্ধার করা হয়।
শুক্রবার সকালে আরও ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকর্মীরা নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে এখনও তল্লাশি চালিয়েছে যাচ্ছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



