‘খেল খেল ম্যায়’ চলচ্চিত্রে দুটি প্রজন্মকে একসঙ্গে দেখানো হয়েছে পাকিস্তানের বাণিজ্যিক ধারার চলচ্চিত্রে প্রথমবারের মতো ইতিবাচকভাবে তুলে ধরা হচ্ছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে। তবে এতটা না।
‘খেল খেল ম্যায়’ নামের চলচ্চিত্রটি আগামী ১৯ নভেম্বর মুক্তি পাবে। ইতোমধ্যে এসেছে ছবিটির প্রথম টিজার। যা দেখে আঁচ করা যায়, পাকিস্তানের ইতিহাসে অন্যরকম একটি ছবি মুক্তি পেতে যাচ্ছে।
চলচ্চিত্রটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় তারকা সজল আলি ও বিলাল আব্বাস খান। ছবিটির প্রযোজক ফিজা আলি, পরিচালনায় আছেন নাবীল কুরেশি।
চলচ্চিত্রে দেখা যাবে,পাকিস্তানে বাংলাদেশিদের নিয়ে প্রজন্মের পর প্রজন্ম মিথ্যাচার করা হয়েছে
জানা গেছে, ‘খেল খেল ম্যায়’-এ দুটি প্রজন্মকে একসঙ্গে দেখানো হয়েছে। একটি প্রজন্ম যারা বাংলাদেশির বিরুদ্ধে নৃশংসতা চালিয়েছিল। সেটির পর পাকিস্তানে বাংলাদেশিদের নিয়ে প্রজন্মের পর প্রজন্ম মিথ্যাচার চালানো হয়েছে। বর্তমান প্রজন্ম আসল সত্যটা জানতে চায়।
টিজারে দেখানো হয়, বাংলাদেশে সম্পর্কে সত্যটা জানতে এ দেশে আসেন থিয়েটারের সঙ্গে যুক্ত সজল আলি। ছবির কিছু দৃশ্য ধারণ হয়েছে ঢাকায়। যার বেশিরভাগই ড্রোন ব্যবহার করে শুট করা।
তবে তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র বিভাগের উপসচিব মো. সাইফুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, ‘খেল খেল ম্যায়’ চলচ্চিত্রটির বিষয়ে তিনি অবগত নন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



