আন্তর্জাতিক বাজারে বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। লিটারপ্রতি এক লাফে ১৫ টাকা বাড়ানো হয়েছে। ফলে দাম এক লাফে বাড়ল ২৩ শতাংশ। আগের দিন যা ছিল ৬৫, আজ থেকে তা বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান। এর আগে কখনও এক লাফে এত বেশি হারে তেলের দাম বাড়ানো হয়নি।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকায় ‘লোকসান কমাতে’ দেশের বাজারেও এই জ্বালানির তেলের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
অপর দিকে পার্শ্বপর্তী দেশ ভারতে পেট্রোল-ডিজেলের দাম কমেছে। দেশটির কেন্দ্রীয় সরকারের উৎপাদন শুল্ক কমানোর সিদ্ধান্তের ঘোষণায় দেশটিতে লিটারপ্রতি পেট্রোলের দাম ৫ রুপি এবং ডিজেলের দাম ১১ রুপি কমেছে।
দেশটির গণমাধ্যমের দেওয়া তথ্য মতে, বৃহস্পতিবার (৪ নভেম্বর) ভোর থেকে ভারতে নতুন মূল্যে ডিজেল ও পেট্রোল বিক্রি হচ্ছে। তবে রাজ্যভেদে ডিজেল- পেট্রোলের দামও কিছুটা ভিন্ন। বুধবার (৩ নভেম্বর) নয়াদিল্লিতে লিটারপ্রতি পেট্রোল বিক্রি হয়েছে ১১০ রুপি দরে এবং ডিজেলের দাম ছিল ৯৮ রুপি। একই দিনে মুম্বাইয়ে পেট্রোল বিক্রি হয় ১১৬ রুপি দরে এবং ডিজেল বিক্রি হয়েছে লিটারপ্রতি ১০৬ রুপিতে।
কলকাতায় বৃহস্পতিবার আইওসির পাম্পে পেট্রোলের লিটারের দাম ৫.৮২ রুপি কমে হয়েছে ১০৪.৬৭ রুপি। ডিজেলের দাম ১১.৭৭ রুপি কমে হয়েছে ৮৯.৭৯ রুপি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



