পচা ও বাসি খাবার পরিবেশন, অস্বাস্থ্যকর পরিবেশ ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ ভোজনবাড়ি রেষ্টুরেন্টের ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলায় সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি এটিএম শোয়েবকে ৬নং আসামী করা হয়েছে। সূত্র জানিয়েছে- তিনি ওই রেষ্টুরেন্টের পরিচালক। তবে এ ব্যাপারে বারবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
আজ বুধবার (৩ নভেম্বর) ওই দুইজন সহ ১৩ জনকে আসামী করে কোতেয়ালী থানায় মামলা দায়ের করেছেন র্যাব-৯ এর সিপিএসসি মো. সিরাজুল ইসলাম। মামলার বাকী আসামীরা হলেন, ভোজনবাড়ী রেস্টুরেন্টের ম্যানেজার ও বিশ্বনাথের অলংকারী গ্রামে মৃত সোনাফর আলীর পুত্র মােঃ তােরাব আলী (৪৪), রেস্টুরেন্টের সুপারভাইজার ও নগরীর লালাবাজারের মৃত গিরিন্দ্র চন্দ্র পালের পুত্র শুভ্র চন্দ্র পাল (২৯), সৈয়দ মহদ্দিছ আলী (৩৭), মােঃ ঝুনু চৌধুরী (৫৫), মােঃ লুৎফুর রহমান চৌধুরী (৫৫), মােঃ লিলু মিয়া (৬০), মােঃ কবির আহমদ (৪৫), মােঃ সুজেল আহমদ (৩৮), শিপন দেব (৪৫), নিলেন্দু দেব (এডভােকেট), ইফতেখারুল আলম রুম্মান (৩০) ও শাহ্ কয়েছ চৌধুরী (৬০)।
এর আগে মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে ঢাকা থেকে আগত র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে তিনি জানান, অস্বাস্থ্যকর খাবার পরিবেশন ও ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে তাদের ট্রেড লাইসেন্স নবায়ন নেই, খাবার পরিবেশনেরও বৈধ কাগজপত্র নেই। এর কারনে রেষ্টুরেন্ট সিলগালা করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



