নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী মূল্য স্থিতিশীল রাখতে ভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্যে সিলেটে তিনটি পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে গত মাসের চেয়ে নভেম্বরে ডাল ও তেলের দর বাড়িয়ে পণ্য বিক্রি করছে রাষ্ট্রায়ত্ত এ সংস্থাটি।
বুধবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে সিলেট নগরীর বাগবাড়ি, আলিয়া মাদ্রসা পয়েন্ট ও মেন্দিবাগস্থ আবুল মাল আবদুল মুহিত কমপ্লেক্স বিকেল পর্যন্ত সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হবে টিসিবি পণ্য।
জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১১টা সিলেটের ওই তিনটি পয়েন্টে ভ্রাম্যমাণ ট্রাকে চিনি ৫৫ টাকা প্রতি কেজি, মসুর ডাল ৬০ টাকা প্রতি কেজি, সয়াবিন তেল ১১০ টাকা লিটার করে বিক্রি করবে টিসিবি। পুরো নভেম্বর মাস জুড়ে (শুক্রবার ছাড়া) টিসিবির এই এ কার্যক্রম চলবে।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট টিসিবি কর্মকর্তা ইসমাইল মজুমদার। তিনি জানান, প্রথম দিনে সিলেটের তিনটি পয়েন্টে সাশ্রয়ী মূল্যে তিনটি পণ্য বিক্রি করবে টিসিবি। পরের দিন অন্য জায়গায় বিক্রি করা হবে টিসিবির পণ্য। এবার কিছুটা পণ্যের দাম বাড়তি রয়েছে। তবে বাজার থেকে অনেকটা কম মূল্যে পাওয়া যাবে টিসিবির পণ্য। সিলেট মহানগরী এলাকায় প্রতিদিন স্থানবেদে বিক্রি করা হবে টিসিবি পণ্য।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



