সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল বন্দরবাজারস্থ মশরাফিয়া রেস্টুরেন্ট থেকে ইয়াবাসহ খোকন মিয়া (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে। এসময় পুলিশ তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেফতারকৃত খোকন হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার সুরাবই গ্রামের জিতু মিয়ার ছেলে। বর্তমানে সে কোতোয়ালি থানাধীন লামাপাড়া শেখঘাট ৬৪নং বাসায় বসবাস করে আসছে।
ইয়াবা উদ্ধারের ঘটনায় কোতোয়ালি থানায় মাদক আইনে মামলা করে পুলিশ। বুধবার (৩ নভেম্বর) কোতোয়ালি থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এরআগে মঙ্গলবার (২ নভেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল মশরাফিয়া রেস্টুরেন্টের ২নং কেবিন থেকে তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার আশরাফ উল্যাহ তাহের। তিনি জানান, পুলিশ গোপন তথ্যে জানতে পারে মশরাফিয়া রেস্টুরেন্টে এক যুবক ইয়াবাসহ অবস্থান করছে। পরে পুলিশ রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ খোকন নামের এক যুবককে গ্রেফতার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায়া কাষ্টঘর এলাকা থেকে সে পাইকারি দরে ইয়াবা ক্রয় করে মাদক সেবীদের কাছে বিক্রি করে থাকে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



