সিলেটে ছাত্রলীগ নেতার মালিকানাধীন রেস্টুরেন্টে তালা দিয়েছে র্যাপিড অ্যাকশন র্যাব-৯ পরিচালিত ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২ নভেম্বর) বেলা পৌনে ২টার দিকে সিলেটের জিন্দাবাজার ভোজন বাড়ি রেস্টুরেন্টে অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) পরিচালিক ভ্রাম্যমান আদালত।
অভিযানে নেতৃত্ব দেন ঢাকা থেকে আগত র্যাব-৯ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলিশ কুমার বসু।
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন এবং ট্রেড লাইসেন্সের মেয়াদ না থাকায় ভোজন বাড়ি রেস্টুরেন্টে তালা ঝুলালো হয়।এসময় রেষ্টুরেন্টের দুই কর্মকর্তাকে আটক করে র্যাব।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলিশ কুমার বসু গণমাধ্যমকে বলেন, অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করায় ও লাইসেন্সের মেয়াদ না থাকায় রেস্টুরেন্টটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো।রেষ্টুরেন্টটির বিরুদ্ধে ভোক্তা অধিকার আইনে নিয়মিত মামলা দায়ের করা হবে।
অভিযানিক দলের সদস্যরা জানান, সাবেক জেলা ছাত্রলীগ নেতা সুজেল আহমদ তালুকদারের মালিকানা রেস্টুরেন্টটির ট্রেড লাইসেন্স বৈধ কাগজপত্র নেই। ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স নবায়ন নেই। খাবার পরিবেশনের বৈধ কাগজপত্রও নেই। ফলে রেস্টুরেন্টটি আপাতত বন্ধ থাকবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



