নতুন সিলেট ডেস্ক:: মৌলভীবাজার শহরের গোবিন্দশ্রী এলাকায় দুই সন্তান ফেলে রেখে দেবরের সাথে পালিয়েছেন ভাবি। মঙ্গলবার (১১ মে) রাতে কালেঙ্গা এলাকা থেকে দেবর সাইদুর রহমান মান্নার সাথে পালিয়ে যান ভাবি স্বপ্না বেগম।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ কয়েক বছর ধরে ভাবি স্বপ্নার সঙ্গে দেবর সাইদুর রহমান মান্নার অবৈধ সম্পর্ক ছিল। একপর্যায়ে বিষয়টি পরিবারে জানাজানি হলে কলহ তৈরি হয়। স্বামী সৌদি আরব থেকে ফিরে এসে এটি সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। স্ত্রী স্বপ্না বেগম পরে বাবার বাড়ি কালিঙ্গা এলাকায় চলে যান। সেখানে থেকেও দেবরের সাথে যোগাযোগ রাখতেন। পরে তারা পালিয়ে যান।
এ বিষয়ে স্বপ্না ভাসুর শহিদ মিয়া জানান, এটি খুবই লজ্জাজনক ঘটনা। আমাদের এলাকায় এরকম ঘটনা আর ঘটেনি। আমরা আইনগত পদক্ষেপ নিচ্ছি।
প্রতিবেশীরা বলেন, এই সম্পর্কটা অনেকদিন ধরে চলছিল। স্বপ্নার স্বামী সৌদি প্রবাসী। তিনি দেশে এসে তা মীমাংসার চেষ্টা করেছিলেন। কিন্তু স্বপ্না বেগম তার স্বামীর অজান্তে পুরনো প্রেম চালিয়ে যেতে থাকেন। একসময় স্বপ্নার মেয়ে তার মায়ের ফোনে কথা বলার বিষয়টি পিতাকে (স্বপ্নার স্বামীকে) জানালে স্বপ্না তার মেয়েকে মারধর করেন এবং এর জের ধরে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাবার বাড়িতে চলে যান। পরে সেখানে থেকে দেবর মান্নার সঙ্গে পালিয়ে যান।
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শিউলি আক্তার বলেন, এখন পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



