বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা এবং সিলেট বিভাগের যুব সংগঠক, আত্মকর্মী ও বাংলাদেশ প্রেমী সৃষ্টিশীল যুবদের সমন্বয়ে এ প্রজন্মের মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক যুব সংগঠন সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে ‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস ২০২১ উপলক্ষ্যে ১ নভেম্বর সোমবার সকাল ৯ ঘটিকায় চাঁদনী ঘাট(ক্বীনব্রীজ সংলগ্ন সিএনজি স্ট্যান্ড)-এ যুব গণজমায়েত, বেলা সাড়ে ১০ ঘটিকায় চাঁদনী ঘাট হতে সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য যুব শোভাযাত্রা ও সাড়ে ১১ ঘটিকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, দক্ষ, কর্মমূখী, গতিশীল যুব সমাজের স্বপ্নদ্রষ্টা ও ব্যতিক্রমধর্মী কর্মসূচীর উদ্ভাবক সিলেট বিভাগের সামাজিক যুব কার্যক্রমের কর্ণধার সংস্থাদ্বয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে চার জেলার অর্ধশতাধিক সচেতন যুবপ্রেমী নাগরিকবৃন্দদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাবেক সিনিয়র সহ-সাধারণ সম্পাদক বিজিত চন্দের পরিচালনায় আলোচনা সভায় শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন হাফিজ মোঃ রফিকুল ইসলাম। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আলোচনা সভার কার্যক্রম শুরু হয়। সভায় স্বাগত বক্তব্য রাখে মোঃ রফিকুল ইসলাম শিতাব। যুব দিবসের তাৎপর্য উপস্থাপন করে বক্তব্য রাখেন সংস্থাদ্বয়ের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাতীয় যুব দিবস ২০১১ এ বিভাগীয় সফল যুব সংগঠক পদকপ্রাপ্ত মোঃ জিয়াউর রহমান। আলোচনা সভায় বক্তব্য রাখেন সংস্থাদ্বয়ের উপদেষ্টা যুক্তরাজ্য কমিউনিটি নেতা হাজী মোঃ রজব আলী দেওয়ান, মোঃ নাজমুল হুসাইন, মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, পিযোষ মোদক, দিপক কুমার মোদক বিলু, মোঃ আলিম উদ্দিন, মোঃ নিয়াজ কুদ্দুছ খাঁন, নিয় ডা. মোঃ টুনু মিয়া আনছার, মোঃ রকিব হাসান, মোঃ সাদি মিয়া, মোঃ রমজান আহমদ, মোঃ শাহী ইসলাম মারুফ, মোঃ ইমাজ উদ্দিন, সৈয়দ রাসেল, মোঃ সোহেল আহমদ, আরিফুর রহমান মিছবাহ, নুর হোসেন, জিল্লুর রহমান, দ্বৈপায়ন মোদক, রাসেল আহমেদ, রুয়েল আহমদ তুষার, মোঃ মাহবুবুর রহমান হৃদয়, মাহফুজ আহমদ ও মোঃ আফজাল হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ঘুষ, দুর্নীতি ও অবৈধ উপায়ে আয় দেশকে ধ্বংস করে দেয়। একটি জাতিকে এগিয়ে নিতে সর্বমহল থেকে সবাইকে সচেতন হতে হবে। অবৈধ উপায়ে টাকা রোজগারের পথ পরিহার করে যুবদেরকে দক্ষতাপূর্ণ আত্মনির্ভরশীল ব্যক্তি হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। যুবরা সজাগ হলেই সকল পর্যায়ে ঘুষ, দুর্নীতিবাজরা পালিয়ে যাবে। জনপ্রতিনিধি থেকে শুরু করে সকল পর্যায়ে যুবরা সুযোগ পেলে দেশ আরো অনেকদূর এগিয়ে যাবে। তাই এদিকেও যুবদের নিজেকে মনোনিবেশ করতে হবে।
বক্তারা আরো বলেন, যুব সমাজকে ধ্বংসের অন্যতম হাতিয়ার মাদক। এখন আনাচে কানাচে মাদক সরবরাহ করছে একটি চক্র। বিভিন্ন পেশায় জড়িত ব্যক্তিরা এখন মাদকের পেছনে ঘুরছে। সর্বোপরী মাদক একজন সেবক করে, কিন্তু পুরো পরিবারকে ধ্বংস হয়ে যায়। তাই যুব দিবসে যুবদেরকে শপথ নিতে হবে কোনভাবেই যেন মাদক সেবন না করি এবং দেশে মাদক যাতে ছড়াতে না পারে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



